অভিযান এখনো চলছে: ভারতীয় বিমান বাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

অভিযান এখনো চলছে: ভারতীয় বিমান বাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে এ কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী। রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্স এ লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে। পেহেলগাম হামলার পর, ছয় ও সাতই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত।

পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমন চালানোর কথা বলে। শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে, এই চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ