অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫

অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ |
অবৈধ, অসাংবিধানিক, খুনি-ফ্যাসিস্ট, গণশত্রু, বাংলাদেশবিরোধীদের প্রতিভূ— সুদি ইউনূসের নির্দেশনায় গঠিত অবৈধ ‘ক্যাঙ্গারু কোর্ট’ কর্তৃক বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার ঠিকানা, বাঙালির আশার বাতিঘর, গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক, বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা'র বিরুদ্ধে পূর্বনির্ধারিত প্রহসনের রায় এবং এই অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি আজ অবৈধ, অসাংবিধানিক, খুনি-ফ্যাসিস্ট, গণশত্রু, সুদি ইউনূসের নির্দেশনায় গঠিত ‘ক্যাঙ্গারু কোর্ট’ কর্তৃক নির্মম বিচারিক সন্ত্রাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন । নেতৃদ্বয় বলেছেন— আজ এই রায়

ঘোষণার মুহূর্ত থেকে— বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের ডাক দিয়েছে। আমাদের লকডাউন কর্মসূচির সাফল্য থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন পেরিয়ে, এখন একটাই লক্ষ্য খুনি-ফ্যাসিস্ট-মাফিয়া-দখলদার ইউনূসের স্টেপডাউন ঘটানো। বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, গণতন্ত্রকামী-স্বাধীনতাকামী মানুষ এই মুহূর্ত থেকে জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলবে। আমরা এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। আওয়ামী যুবলীগ মনে করে— গণতন্ত্র ও সংবিধানের বিরুদ্ধে গৃহীত যেকোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়া জাতির অর্জনকে বিপন্ন করে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্বাভাবিক ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা শান্তিপূর্ণ গণআন্দোলন ও আইনসঙ্গত প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করতে জনগণ

ও যুবসমাজ প্রস্তুত রয়েছে। নেতৃত্বদ্বয় বলেন— বাংলাদেশ আওয়ামী যুবলীগ শান্তিপূর্ণ, সাংবিধানিক ও জনগণের অধিকার-নির্ভর গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যুবসমাজ দৃঢ় অবস্থান বজায় রাখবে। পরবর্তী কর্মসূচি ১৮ নভেম্বর: সারা দেশে শান্তিপূর্ণ সকাল–সন্ধ্যা শাটডাউন ১৯–২১ নভেম্বর: সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও গণতান্ত্রিক প্রতিরোধ কর্মসূচি আওয়ামী যুবলীগ আহ্বান জানায়— দেশের প্রতিটি নাগরিক যেন শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেন। যুবলীগ বিশ্বাস করে—জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অন্যায় টিকতে পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বার্তা প্রেরক দপ্তর সেল বাংলাদেশ আওয়ামী যুবলীগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ