ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
তবে একই বিবৃতিতে বলা হয়, গত রাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, শুক্রবার হামাস জানায় যে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে।
এখন সকলের দৃষ্টি কাতারে
অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।