অফিসে আগে আসতে বাধ্য করায় বসের বিরুদ্ধে মামলা, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

অফিসে আগে আসতে বাধ্য করায় বসের বিরুদ্ধে মামলা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
বেসরকারি অফিসে বসের বাড়তি চাপ যেনো স্বাভাবিক ঘটনা। বসের মন যোগাতে কত কি করতে হয় তার ইয়াত্তা নেই। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। বস অফিসে আগে আসতে বাধ্য করায় আদালতে মামলা ঠুকেছেন কর্মীরা। এরপর তারাই ওভারটাইমের জন্য অর্ধকোটি টাকা জিতেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সংস্থার অফিসের নিয়মের ফাঁকফোকরে এতে অর্ধকোটির বেশি টাকা আদায় করে নিয়েছেন কর্মীরা। জাপানের একটি সরকারি সংস্থার অফিসে যথাযোগ্য চাকরির নিয়ম মানার কারণে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। প্রতিদিন অফিসের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে আসতে বাধ্য করতেন বস। টানা তিন বছর ধরে এমন

রীতি অব্যাহত ছিল। পরে অফিসে নতুন বস আসেন। তিনি কর্মীদের সংস্থা থেকে ওভারটাইমের দাবি করার পরামর্শ দেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, জাপানের বিভিন্ন শহরে সরকারি কর্মীদের দৈনিক মিটিংয়ের ক্ষেত্রে অফিসের নির্ধারিত সময়ের চেয়ে ৫ মিনিট আগে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২১ সালে এক নির্দেশনা অনুসারে, জাপানের জিন্নান টাউন এবং হোনসু দ্বীপে ১৪৬ জন কর্মী এমন আচরণের শিকার হন। তাদের অফিসের নির্ধারিত সময় সাড়ে ৮টা হলেও ৮টা ২৫ মিনিটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন মেয়র হিডিও কোজিমা এই নীতি চালু করেন। এমনকি যারা আসবে না তাদের চাকরি চলে যাওয়ারও হুমকি ছিল। ২০২১ সালের ১ মার্চ থেকে এ নীতি কার্যকর করা হয়।

গত বছরের ফেব্রুয়ারি কোজিমা মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এরপরই কর্মীরা দৈনিক ৫ মিনিট করে আগে হাজিরা দেওয়াকে ওভারটাইম হিসেবে তাদের ক্ষতিপূরণ দাবি করেন। গত বছরের ডিসেম্বরে তারা জাপানের ফেয়ার ট্রেড কমিশনে মামলা করেন। এতে তিন বছরের ওভারটাইমের দাবি করা হয়। গত বছরের নভেম্বর মাসে কর্মীদের ৫৯ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাপান সরকার। তবে এ টাকা এখনো কর্মীদের দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী