অজ্ঞাত গলাকাটা যুবকের হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

অজ্ঞাত গলাকাটা যুবকের হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার সকাল ১১টায় পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় কচুরিপানা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। পুলিশের প্রচেষ্টায় সদর উপজেলা দগরিসার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫), সিয়াম (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই মো. মাহবুব হোসেন নেতৃত্বে মরদেহ উদ্ধারের পর বিভিন্নভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তখন গোপন সোর্সের মাধ্যমে সিএনজি ও নিহতদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ডাকাতির উদ্দেশ্যে নিহত যুবককে হত্যা করে ফেলে রেখে চলে যায়। অজ্ঞাত মরদেহ

পরিচয় হলো মজিবুর রহমান। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। বর্তমানে জেলার আশুগঞ্জে বসবাস করতেন। পেশায় সিএনজি চালক। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম