৬ কারখানায় শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

৬ কারখানায় শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া ও গাজীপুরে বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে মোট ছয়টি কারখানার শ্রমিকরা শনিবার বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ ও কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এদিকে টঙ্গীতে একটি ওষুধ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তার দায়ের করা মামলায় দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে ১৬টি পোশাক কারখানা। ১০টি কারখানা ১৩(১) ধারায় এবং বাকি ৬টিতে সাধারণ ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্র“পের কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মন্ডল গ্র“প ও ম্যাংগো টেক্স গার্মেন্টসের শ্রমিকরাও যোগ দিয়ে বিক্ষোভ করে। শিল্প

পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় পুরোদমে উৎপাদন চলছে। তবে জিরাবো এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্র“পের শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। গাজীপুর : গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ ও কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে। শনিবার গাজীপুরের দক্ষিণ সালনার পলাশটেক এলাকার এইচআরওয়ান ফ্যাশন লিমিটেড ও এইচআরওয়ান এক্সেসরিজ কারখানা এবং মেম্বারবাড়ী এলাকার সিলকেন সুইং লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ

করে। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার উৎপাদন ফ্লোরে প্রায়ই ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দুর্ব্যবহার ও হয়রানি করে আসছেন। ওইসব কর্মকর্তাদের অপসারণ এবং বেতন-ভাতা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে গত ১৬ সেপ্টেম্বর শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। কারখানা কর্তৃপক্ষ ওইসব কর্মকর্তাদের অপসারণসহ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভে সড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সব দাবি মেনে নেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অপরদিকে মহানগরীর দক্ষিণ সালনার পলাশটেক এলাকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা এইচআরওয়ান ফ্যাশন লিমিটেড এবং এইচআরওয়ান এক্সেসরিজ

কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে ওই দুই কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে নোটিশ টানিয়ে দেয়। টঙ্গীতে দুই শ্রমিক গ্রেফতার : গাজীপুরের টঙ্গীতে ওষুধ কোম্পানি নুভিসতা ফার্মার মামলায় ওই প্রতিষ্ঠানের দুই শ্রমিককে গ্রেফতার করে শনিবার গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ওই কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাশুক উর রহমান বাদী হয়ে দুই বহিরাগতসহ ১২ জনকে শনাক্ত করে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। তাদের বিরুদ্ধে আন্দোলন ও কর্মকর্তাদের কারখানার ভেতরে আটক করে

রাখার অভিযোগ করা হয়। গ্রেফতার মিরাজ মিয়া মামলার ১নং ও সাইফুল ইসলাম ৬নং আসামি। অন্য আসামিরা হলেনÑকারখানা শ্রমিক ফয়সাল, ওয়াসিম মিয়া, আমির হোসেন, মো. হাসান, নাজমুল হাসান, আল আমিন, জুয়েল রানা ও ইমরান হোসেন। বহিরাগত শহিদুল্লা ভূঁইয়া ও মেহেদী হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক