৩৮তম ফোবানা সম্মেলন শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

৩৮তম ফোবানা সম্মেলন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার ফোবানার প্রথম কনভেনর ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী আনুষ্ঠানিকভাবে ৩৮তম এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও আমেরিকার মূলধারার রাজনীতির প্রতি উৎসাহ জোগানো এবং সকল ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন আয়োজনের আহ্বানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের আয়োজন করেছে ওয়াশিংটন ডিসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। সম্মেলনের

প্রধান অতিথি ইকবাল বাহার চৌধুরী ‘বাংলাদেশ সম্মেলন’ থেকে ‘ফোবানা’ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের উচ্চশিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের শিক্ষা খাতে অবদান এবং চলতি বন্যা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান। ফোবানার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। শামীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম ও ঘাজালা হাসমি, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী, ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টি বোর্ড সদস্য সুজান কানিংহাম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির

চ্যান্সেলর আবু বকর হানিফ, ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, নির্বাহী সচিব আবীর আলমগীর, যুগ্ম নির্বাহী সচিব খালেদ রউফ, কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, প্রধান সমন্বয়ক রোকসানা পারভীন, মেম্বর সেক্রেটারি আবু রুমি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল