হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ৫:৫৮ পূর্বাহ্ণ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৮ 143 ভিউ
আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আটজন আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ। জুলিয়াস ডেব্রাহ বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিহতদের মধ্যে

আরও যারা রয়েছেন তারা হলেন, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আক্রা থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর একটি বিমানবাহিনীর হেলিকপ্টার ওবুয়াসি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা তিন ক্রু ও পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন। প্রথমে মন্ত্রণালয় নিহতদের পরিচয় জানায়নি, পরে নিশ্চিত করা হয় যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই ছিলেন এই যাত্রায়। প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন।

তিনি ২০১২-২০১৭ সালে জন মাহামার সরকারে যোগাযোগ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। তিনি সম্প্রতি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মে মাসে তিনি ঘানার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ওয়াগাডুগু সফর করেন। বোআমাহ শিগগিরই A Peaceful Man in an African Democracy শীর্ষক বই প্রকাশ করতে যাচ্ছিলেন। এটির বিষয়বস্তু ছিল ২০১২ সালে মারা যাওয়া সাবেক প্রেসিডেন্ট জন আত্তা মিলস। জুলিয়াস ডেব্রাহ জানান, এ ঘটনায় দেশজুড়ে সব জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রেসিডেন্ট মাহামা এ দিন সব ধরনের সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা