স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বুধবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত ‘মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা

হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। সারাবিশ্বে যুদ্ধ, সংঘাত বন্ধ করে শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সমর্থন দিয়ে আসছে। তিনি বলেন, পৃথিবীর সকল ধর্মের মূল বাণী শান্তি। উপদেষ্টা এসময় দুর্গাপূজায় শোষণমুক্ত, বৈষম্যহীন আর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রার্থনায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিকরণসহ সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এসময় সফলভাবে পূজা আয়োজনের জন্য বারিধারা ডিওএইচএস পূজা কমিটিসহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানান। বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই

দাস’র (অব.) সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বারিধারা ডিওএইচএস পরিষদ’র সিনিয়র সহ-সভাপতি লে. কর্নেল আকরাম হোসাইন (অব.), অভিনন্দন বার্তা পাঠ করেন বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সহসভাপতি লে. কর্নেল শ্রী চন্দ্র কান্ত দাস (অব.)। এতে স্বাগত বক্তব্য রাখেন বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সহ-সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল জয়ন্ত কুমার সেন এনডিসি (অব.)। এ অনুষ্ঠানে চন্ডীপাঠ করেন ধীমান দাস। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা (বিদ্যুৎ)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’