সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীসহ ৩৮৬ নেতাকর্মীর বিরুদ্ধ মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীসহ ৩৮৬ নেতাকর্মীর বিরুদ্ধ মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন সময়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ আওয়ামী লীগের ৩৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে রাজশাহীর বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ার আলমসহ চার মামলায় ২৬৩ জন, গাজীপুরের কাশিমপুরে আ ক ম মোজাম্মেল হকসহ মহানগর আওয়ামী লীগের তিন নেতাসহ ১০১ জন এবং কুড়িগ্রামের রৌমারীতে জাকির হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে করা মামলা রয়েছে। এছাড়া পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা : দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম

সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর, পাসপোর্টের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক ও বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, পাসপোর্ট অধিদপ্তরের আসামিরা বেনজীর আহমেদের দাপ্তরিক পরিচয় সম্পর্কে জেনেও অন্য বিভাগীয় অনাপত্তি সনদ যাচাই না করে তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ চারটি মামলায় ২৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও ১৬০-২৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ২৫ আগস্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম

আহবায়ক মখলেছুর রহমান মুকুল ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ২৬ আগস্ট জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে নির্যাতন, ২৭ আগস্ট ছাত্রদল কর্মী জাহিদ হাসান কিশোরপুর বাজারে মুদিখানায় হামলা ও আগুন, ২ সেপ্টেম্বর বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ মারধর ও ৩০ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগে এসব মামলা করেন। এদিকে জাহিদ হাসানের মামলার রোববার ৩৫ নম্বর আসামি বাঘা পৌরসভার নৈশ প্রহরী উত্তর গাঁওপাড়া গ্রামের খোকন হোসেনের ছেলে সোহাগ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর : বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় গাজীপুরের কাশিমপুর থানার মামলায় প্রধান আসামি

করা হয়েছে সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলাসহ ১০১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে এ মামলা করেন গাজীপুর মহানগরীর জিরানী মাজার রোডের বাসিন্দা মো. এসিন (২২)। রৌমারী (কুড়িগ্রাম) : চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২২ জনের নাম উলেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছেন খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মন্ডল। রৌমারী থানার এ মামলায় উপজেলা শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি সোহেল রানা (৩৫) ও ছাত্রলীগ কর্মী

সবুজ আহম্মেদকে (২৪) আটক করেছে পুলিশ। পুলিশ, স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক ও কর্মচারীর রয়েছে। বিদ্যালয়ের এমপিওভুক্তির কথা বলে জাকির হোসেনের নির্দেশে দলীয় ক্যাডাররা শিক্ষক প্রতি ১০ লাখ এবং কর্মচারীপ্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০১৫ সালের শুরুর দিকে ২৭ লাখ টাকা দেওয়া হয়। পরে শিক্ষকরা আবারও ১ লাখ চাঁদা দেন। সব মিলে ২৮ লাখ টাকা তাদেরকে দেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুল ওহাব মন্ডল টাকা ফেরত চাইলে তারা নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এ মামলায় সোহেল রানা ও সবুজ আহম্মেদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা