রাত ১০টার পরও চলবে মেট্রোরেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:৫৮ পূর্বাহ্ণ

রাত ১০টার পরও চলবে মেট্রোরেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৮ 82 ভিউ
যাত্রীচাহিদা মেটাতে নতুন ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেল রাত ১০টার পরও চলবে। শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল করা হবে। তবে পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে। আর পুরোদমে কার্যকর হবে সপ্তাহ দুই পর। খবর প্রথম আলোর। নতুন এই ব্যবস্থায় সকালে চালু হবে আরও আগে। রাতে বন্ধের সময়ও আধঘণ্টা করে বাড়বে। এ ছাড়া এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। জানা গেছে, বর্তমানে মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে ৪ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়, ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬।

নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ মনে করছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, নতুন সূচিতে শিগগিরই যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীর সংখ্যা ও আয়—দুটিই বাড়বে। সাধারণ মানুষের ট্রেনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। সড়কের ওপরও চাপ কমবে। যাত্রীচাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা অনেক দিন ধরেই ছিল, কিন্তু লোকবলের কারণে করা যাচ্ছিল না। এখন তারা প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা