রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অপসারণে ৭ দিনের আল্টিমেটাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অপসারণে ৭ দিনের আল্টিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলকে অপসারণে সাত দিনের সময় বেধে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অসদাচরণসহ নানা অভিযোগ এনে বুধবার সকালে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন শিক্ষকরা। রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অহীন্দ্র মন্ডলের সহযোগী অফিস সহকারী জাকির হোসেনেরও অপসারণ দাবি করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষকরা অভিযোগ করেন, অহীন্দ্র মন্ডল রাজবাড়ীতে যোগদানের পর থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। শিক্ষকদের বদলি করতে মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়। টাকা ছাড়া তিনি কোনো ফাইলে

সই করেন না। শিক্ষকরা মাসে সামান্য যে বেতন পান তা দিয়ে সংসারই চলে না। তার উপর ঘুষ দিলে খুবই কষ্টকর পর্যায়ে পড়ে তা। শিক্ষকরা চিকিৎসার জন্য বাইরে যেতে চাইলেও তাকে ঘুষ দিতে হয়। শিক্ষকদের সাথে খুবই বাজে আচরণ করেন তিনি। অসম্মান করেন। যা খুবই দুঃখজনক। এভাবে দিনের পর দিন চলে আসছে। তার কারণে শিক্ষক সমাজ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা আরও বলেন, কোনো শিক্ষক অবসরে গেলে মোটা অংকের ঘুষ ছাড়া তিনি সেই শিক্ষকের পেনশন ছাড় করেন না। পাসপোর্টের জন্য এনওসি, পুলিশ ভেরিফিকেশন, চাকরি স্থায়ীকরণ, ডেপুটেশন এমন কোনো কাজ নেই যেজন্য তাকে ঘুষ দিতে হয় না। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির

সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুইয়া, নজরুল ইসলাম, রাশেদুল হাসান টুকু, হাবিবুর রহমান খান, নজরুল হক পলাশ, রিনা পারভীন, অরূপ রতন দে, সালমান খলিফা, শাহনাজ পারভীন, মনিরা বেগম, আব্দুল মালেক, সরিফুল হুদা সাগর প্রমুখ। জেলার পাঁচ উপজেলার কয়েকশ প্রাথমিক শিক্ষক এ কর্মসূচিতে যোগ দেন। এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সবই সাজানো। আমি কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নই। শিক্ষকরা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই। তবে আমার প্রতি কারো ব্যক্তি আক্রোশ থাকতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই হচ্ছে একারণে আন্দোলনে নেমেছে বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা