চট্টগ্রামে বিপিএল জমবে কবে-কখন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে বিপিএল জমবে কবে-কখন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
ঢাকার পর সিলেট হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন চট্টগ্রামে। সাত দলের টুর্নামেন্টের তৃতীয় ধাপে খেলা হবে ১২টি ম্যাচ। আগামীকাল ১৬ তারিখ থেকে শুরু হয়ে কুড়ি কুড়ির উন্মাদনা চলবে ২৩ জানুয়ারি। বন্দরনগরীর পর্ব চুকিয়ে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ততদিনে হয়ত নির্ধারণ করা হয়ে যাবে কারা থাকছে সেরা চারে! সিলেট পর্ব শেষে সবার ওপরে অপরাজেয় হয়ে আছে রংপুর রাইডার্স। নুরুল হাসানদের ধারেকাছেও নেই আর কেউ। টেবিলের দুইয়ে চট্টগ্রাম কিংস। শীর্ষ চার দখলের লড়াইয়ে এই পর্বের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বসবে খেলা। ১৬ ও ১৭ জানুয়ারি টানা ম্যাচের পর একদিন বিরতি। তারপর আবার দুদিন খেলা। ২১ তারিখ আরেকটি বিরতি দিয়ে

পরের দুদিনে আরও চারটি ম্যাচ। এরপর বিপিএল ফিরবে ঢাকায়। মিরপুর হোম অব ক্রিকেটে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি। শিরোপা ফয়সালার মঞ্চ ৭ ফেব্রুয়ারি। এক নজরে বিপিএল চট্টগ্রাম পর্বের সূচি— ১৬ জানুয়ারি ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মি. ১৬ জানুয়ারি চিটাগং কিংস–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি. ১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স বেলা ২টা ১৭ জানুয়ারি চিটাগং কিংস–রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা ১৯ জানুয়ারি চিটাগং কিংস–ফরচুন বরিশাল বেলা ১টা ৩০ মি. ১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি. ২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স বেলা ১টা ৩০ মি. ২০ জানুয়ারি চিটাগং কিংস–দুর্বার রাজশাহী সন্ধ্যা

৬টা ৩০ মি. ২২ জানুয়ারি চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মি. ২২ জানুয়ারি ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মি. ২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স বেলা ১টা ৩০ মি. ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬টা ৩০ মি.

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম