স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
আগের ম্যাচে ফিফটি করে লিটন দাস ফেরার একটা বার্তা দিয়েছিলেন। তবে এমন ‘ফলস ডন’ দেখার অভ্যাস তো বাংলাদেশ ক্রিকেটে কম নেই। তাই আরও একটা বড় বার্তার দরকার ছিল। লিটন সেটাও দিলেন। বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটা করে বসলেন তিনি। ব্যাট হাতে তার সময়টা খুব বাজে যাচ্ছিল। বিপিএলে টানা তিন ইনিংসে তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি। তার আগে জাতীয় দলের হয়েও ব্যাডপ্যাচটা চোখে পড়ার মতো ছিল তার। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা পাননি স্কোয়াডে। এমন দুঃসময়েও স্ত্রী তার পাশে থাকবেন, তাকে অনুপ্রেরণা যোগাবেন, সফল সবার গল্পটা এমন। লিটনেরও ঠিক তাই। তিনি সেঞ্চুরির পর তার স্ত্রী সঞ্চিতা দাসকে ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন,

‘গত কিছুদিনে আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমাকে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাকেও ধন্যবাদ জানাই।’ সঙ্গে আরও একজনকে ধন্যবাদটা দিলেন। তিনি হলেন শাহীন। লিটন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের দলে একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যখন খেলেছেন লিটন, তখন শাহীন ছিলেন থ্রোয়ার। অনেক বছর ধরে লিটনের সঙ্গে কাজ করতে করতে শাহীন এখন বোঝেন কখন কী বল থ্রো করতে হবে। সঙ্গে লিটনের ভুলচুকও ধরিয়ে দেন ভালোভাবেই। ঢাকা ক্যাপিটালস ওপেনার জানালেন, সে তথ্যই সাহায্য করেছে তাকে। তিনি বলেন, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার

বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা