ট্রুকলারে স্প্যাম কল ব্লক করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ January, ২০২৫

ট্রুকলারে স্প্যাম কল ব্লক করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ January, ২০২৫ |
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন কিনা তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ট্রুকলার ব্যবহারের এ সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়। বর্তমান সময়ে স্প্যাম কল একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক অজানা নম্বর থেকে কল আসে, যেগুলো প্রায়শই প্রতারণামূলক বা বিরক্তিকর হতে পারে। ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ, যা স্প্যাম কল শনাক্ত করতে এবং ব্লক করতে সাহায্য করে। ট্রুকলার ব্যবহার করে যেভাবে স্প্যাম কল ব্লক করবেন- ১. প্রথমে ট্রুকলার অ্যাপ ডাউনলোড এবং সেটআপ করুন। ২. এবার স্প্যাম কল ব্লক ফিচার চালু করে নিন। ৩. সেটিংস থেকে ব্লকিং মেনুতে

যান। এখানে ব্লক টপ স্প্যামারস অপশনটি চালু করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে থাকা শীর্ষ স্প্যামারদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে। নির্দিষ্ট নম্বর ব্লক করতে চাইলে- ১. কল লিস্টে যান এবং নম্বরটি সিলেক্ট করুন। ২. ব্লক অ্যান্ড রিপোর্ট অপশন নির্বাচন করুন। যদি আপনি চান, রিপোর্ট করার সময় নম্বরটি স্প্যাম হিসেবে চিহ্নিত করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে যোগ হবে এবং অন্য ব্যবহারকারীরাও সতর্ক হতে পারবেন। ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এ অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন— ১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড

টাইপ করুন। ৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন। ৪. আনলিস্ট করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান