মোদির বাছুরপ্রীতি নিয়ে হইচই, যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মোদির বাছুরপ্রীতি নিয়ে হইচই, যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে ছোট্ট মিষ্টি এক সদস্য এসেছে। তাকে জড়িয়ে চুমু খাচ্ছেন মোদি, এমন ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। সকলেই দেখেছেন সেই পোষ্য বাছুরকে, আর কৌতূহলী হয়েছেন, এমনও হয়! বনসাই গরু? চলছে জল্পনা। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রধানমন্ত্রীর কল্যাণ মার্গের বাসভবনে সেই নতুন সদস্য রয়েছে দিব্যি খোশমেজাজে। মোদি এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে জানান, পোষ্যের নাম দীপজ্যোতি। অসম্ভব মিষ্টি সে, নিজেই স্বীকার করে নেন মোদি। কীভাবে আনলেন এই নতুন সদস্যকে? তাও জানিয়েছেন তিনি। মোদি লেখেন, বাসভবনের কাছেই একটি বাছুরের জন্ম দিয়েছে এক (গোমাতা) গরু। সেই বাছুরকেই আপন করে নিয়েছেন তিনি। কাটাচ্ছেন বিভিন্ন মুহূর্ত। ভাইরাল হচ্ছে সেই সব ছবি। তিনি আরও লেখেন, আমাদের শাস্ত্রে

বলা আছে– ‘গাভ সর্বসুখ প্রদাহ’। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে একজন নতুন সদস্য শুভ সংকেত নিয়ে এসেছেন। কপালে আলোর টিকা দেখেই নাকি সেই বাছুরের নাম রেখেছেন দীপজ্যোতি। তবে এটি যে সে গরু নয়! বিরল প্রজাতির এই ‘পুংগানুর’ (Punganur Cow) গরু সাধারণ গরুর তুলনায় অনেক ছোট। অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার পুঙ্গানুর শহরের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। পুঙ্গানুর গরু সাদা এবং হালকা বাদামী রঙের। তাদের কপাল খুব চওড়া এবং শিং ছোট। পুঙ্গানুর গরুর গড় উচ্চতা আড়াই ফুট থেকে তিন ফুটের মধ্যে, এই গরুর সর্বোচ্চ ওজন ১০৫ থেকে ২০০ কেজি। নিউজ১৮ জানিয়েছে, এই গাভী দৈনিক ৩ লিটার পর্যন্ত দুধ দেয়। এর দুধেও অনেক

ঔষধি গুণ রয়েছে। তাই পুরাণেও এই গরুর উল্লেখ আছে। পুঙ্গানুর গরুর দুধের বিশেষ বিষয় হলো- এতে ৮ শতাংশ পর্যন্ত ফ্যাট থাকে। যেখানে অন্যান্য গরুর দুধে মাত্র ৩ থেকে ৫ শতাংশ ফ্যাট থাকে। এছাড়া পুংগানুর গরুর মূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশের কৃষকরা ফসলে স্প্রে করার জন্য এটি ব্যবহার করে। যাতে পোকামাকড় থেকে ফসল রক্ষা করা যায়। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বাছুরটিকে তার বাসভবনে নিয়ে যাচ্ছেন, ঠাকুরঘরে এনে গলায় পরিয়েছেন মালা। বাগানেও সেই বাছুরের সঙ্গে আবেগঘন মুহূর্ত ধরা দিয়েছে তার পোস্ট করা একগুচ্ছ ছবিতে। ভাইরাল হয়েছে ভিডিও। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে টিডিপি নেতা এবং অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ লিখেছেন, এটি একটি হৃদয়-স্পর্শী ভিডিও। আমি

আরও বেশি খুশি কারণ দীপজ্যোতি পুঙ্গানুর গবাদি পশু পরিবারের অন্তর্গত, যেটি অন্ধ্রপ্রদেশের চিতোরের আমার নিজ জেলা থেকে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক মাননীয় শিক্ষামন্ত্রী, আমার গোল্ড মেডেল কোথায়? অপ্রতিরোধ্য রাফিনিয়া, উড়ছে বার্সেলোনা ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার ফাঁসির রায়ে দমে না লড়াই: রক্তচক্ষু আর প্রহসনের বিচারে সংগ্রাম ও নেতৃত্ব আজ আরও শাণিত সাত আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের নিন্দা চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি জিপিএ-৫ পেয়েও যে কারণে ভর্তির জন্য কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, অবশেষে আজ ভেটিংয়ে উঠল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়