মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ November, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৪ |
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। কুয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত ১২টার দিকে অভিযান শুরু করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। যা চলে রাত তিনটা পর্যন্ত। শনিবার (১৬ নভেম্বর) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ৩৮টি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬, নেপালের ৪ ও পাকিস্তানের ১ জন নাগরিক

রয়েছেন। কারো পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সবার বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বৈধ ট্রাভেল পাস না থাকায় তাদের আটক করা হয়। আটক হওয়ার পর তারা তাদেরকে ছেড়ে দিতে কর্তৃপক্ষের কাছে আকুতি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল