ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
ইরাকে গিয়েও স্বপ্ন পূরণ হলো না নাহিদের
ফেরত এসেছেন লিবিয়ায় অবস্থান নেওয়া ১৬৫ বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ
নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে
মালয়েশিয়ায় জাসাসের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়া শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় সময় রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠানটি হয়।
জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালকা মাহমুদ।
এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এম এ কালাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহিম, ক্লাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার।
ইফতার পূর্বক আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়।



