মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুথি নেতা এক ভাষণে এই হুঁশিয়ারি দেন। এর আগে শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায়। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আব্দুল মালিক আল-হুথি বলেন, ‘আমরা অবশ্যই মার্কিন ও ইসরইলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন

আগ্রাসন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য অর্জিত হবে না’। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। কারণ এটি একটি মৌলিক অবস্থান’। তিনি বলেন, ‘মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবিলা করব’। আল-হুথি আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে, যা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিকনির্দেশনা’। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত