মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫
     ৫:০৩ পূর্বাহ্ণ

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৫:০৩ 90 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন বলে শি জিনপিংকে হুমকি দিয়েছিলেন তিনি। গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন। বুধবার রয়টার্স জানায়, ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আঁধারে ৭ শতাধিক ড্রোন নিয়ে এ হামলা চালিয়েছে দেশটি। এ ছাড়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশির ভাগই ধ্বংস করতে

সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। বার্তা সংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। মস্কো এখনও ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি, যদিও কিয়েভ তা গ্রহণ করেছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ট্রাম্প তাঁর নতুন ঘোষণায় তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। এর পরপরই জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ তিনি দিয়েছেন, যাতে

ইউক্রেনের জন্য জরুরি প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা