মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটর নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু আজ বুধবার (৯ অক্টোরব)। ৯, ১০ ও ১২ অক্টোবর, এ ৩ দিন ২১ পদেরর বিপরীতে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আগের নির্বাচনগুলোতে প্রতিবারই দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ বা প্যানেল সক্রিয় হয়ে ওঠে। এবারও তা দেখা যাচ্ছে। সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তরুণ ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল ও তরফদার রুহুল আমিন। বুধবারই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তাবিথ। বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) যে কোনো সময় আমি মনোনয়নপত্র সংগ্রহ করে নেব। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে, আমি একাই কোনো প্যানেল ছাড়াই

মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘প্যানেলের ব্যাপারে আসলে অনেক গুঞ্জনই থাকে। আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি অপেক্ষা করছি কারা কারা আগ্রহী নির্বাচন করার জন্য। এরপর দেখব কারা কোন পদে আসতে চান- বিবেচনা করব। তখন এটা প্যানেলের বিষয় আসতেও পারে, আবার কোনো প্যানেল নাও হতে পারে।’ এর আগে ২০১২ ও ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তাবিথ। পরে ২০২০ সালের নির্বাচনে লড়েছেন একা। যদিও সেবার উপনির্বাচনে হেরে যান। এবারও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি হতে পারলে অন্য পদে নির্বাচিতদের নিয়ে

দেশের ফুটবল এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তাবিথ। কেন প্যানেল করছেন না, এমন প্রশ্নে তাবিথ বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়ার সেভাবে গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। একটা চিন্তা হচ্ছে- বিগত দুটি নির্বাচনে আমি এককভাবে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলাম সহ-সভাপতি পদে। আমি কোনো প্যানেলে ছিলাম না। হয়তো অনেকে মনে করতে পারেন একটা টিম হয়ে কাজ করেছি। আসলে নির্বাচন করেছিলাম কোনো প্যানেলের বাইরে থেকে। এখন পর্যন্ত এবারও সে ধারাটা রয়েছে। আমি অপেক্ষায় আছি কারা কোন পদে নির্বাচন করবেন এবং এগিয়ে আসবেন। তাদের নিয়েই একটা নির্বাহী কমিটি গঠিত হবে।’ তবে প্যানেল হোক বা না হোক বুধবার কিক-অফ বাফুফে নির্বাচনের। ২৬ অক্টোবর হবে নির্বাচন। সেদিনই জানা

যাবে আগামী চার বছর দেশের ফুটবলকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন কে? বাফুফে নির্বাচনের তফসিল মনোনয়নপত্র বিতরণ: ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা: ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই: ১৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার: ১৯ ও ২০ অক্টোবর ভোটগ্রহণ : ২৬ অক্টোবর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?