মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ January, ২০২৬

মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ January, ২০২৬ |
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে জারাকে ফোন করছেন বলে জানিয়েছেন তিনি। তাদের আশ্বস্ত করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে দেওয়া সেই পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো। মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান। যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের

সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি। আপনাদের পছন্দের প্রার্থী হয়ে আমি মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়ে যাব। আপনাদের সঙ্গে কথা বলতে আজ মুগদার এই পয়েন্টগুলোতে থাকছি। বিকেল ৪টা : ওয়াপদা কলোনি মেইন গেট বিকেল ৫টা ‍: মামা-ভাইগ্না গলি সন্ধ্যা ৬টা : বাশার টাওয়ার সন্ধ্যা ৭টা : মদিনাবাগ মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা হাতে সময় থাকলে চলে আসুন। দেখা হবে। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন