ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা
স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড়
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী
মাগুরায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু।
রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন তারেক রহমান: মঈন খান
সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে। তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে
পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছি। সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর) প্রমুখ।