ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ September, ২০২৪

ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৪ |
কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সোর্স আরও জানায়, ইলিশের চালানটি আজ রাতেই ভারতে পাচার হবে। এর পরিপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনে খারেরা বিওপির হাবিলদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল দুপুর ১টা ৩০ মিনিটে উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহল দল পাহাড়ি টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্সভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা। অন্যদিকে, আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনে বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দকৃত

ইলিশের ওজন ২৭৫ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান