বিচ্ছেদ মানে শত্রুতা নয় : মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:৩৫ পূর্বাহ্ণ

বিচ্ছেদ মানে শত্রুতা নয় : মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৫ 162 ভিউ
সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান-এর বিয়ের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর, এ নিয়ে অনেকেই কৌতূহলী ছিলেন তার সাবেক স্ত্রী মিথিলা কী ভাবছেন। এক সাক্ষাৎকারে, উপস্থাপিকা মিথিলাকে প্রশ্ন করেন— তিনি তাহসানকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা? তখন মিথিলা অকপটে উত্তর দেন, "হ্যাঁ, আমি তাহসানকে শুভেচ্ছা জানিয়েছি।" তিনি আরও বলেন, “বিচ্ছেদ মানে এই নয় যে, আমরা দুজন দুজনের শত্রু হয়ে গেছি। আমাদের একটি সন্তান আছে, আমরা কো-প্যারেন্টিং করি এবং আমাদের সন্তানের ভালো কিসে, সেটা আমরা জানি। সেই মোতাবেকই কাজ করি। আমাদের প্রায়ই দেখা হয়, কথা হয়।” মিথিলার এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, "এটাই পরিণত মানসিকতার পরিচয়," আবার অনেকে মনে

করছেন, "সাবেক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলাটা দৃষ্টান্ত স্থাপন করল।" তাহসান ও মিথিলা দীর্ঘদিন ধরে নিজেদের সন্তান আয়রা তেহরীম খান-এর দেখভাল করছেন। বিচ্ছেদের পরও তারা সন্তানের জন্য একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে আসছেন। মিথিলার বক্তব্য আরও একবার প্রমাণ করল, সুস্থ মানসিকতা নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও পারস্পরিক শ্রদ্ধা রাখা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি