বিচার বিভাগে বড় রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

বিচার বিভাগে বড় রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
যুগ্ম সচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসাবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সারাদেশে নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও

সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন। এ বিষয়ে রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ। গোলাম রব্বানীকে আইন সচিব : ১ জুলাই সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে বদলি করা হয়। তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ করা হয়। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিচারক মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে

পদোন্নতি দেয়। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। ৩১ বিচারককে পদোন্নতি : নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একযোগে ১৬৮ বিচারককে বদলি : নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র

সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’