বার্সার প্রথম হার, নিজেকেই দায়ী করলেন ফ্লিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বার্সার প্রথম হার, নিজেকেই দায়ী করলেন ফ্লিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
লা লিগায় বার্সার হেন্সি ফ্লিক যুগের সূচনা হয়েছিল উড়ন্ত। টানা ৭ ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল দলটি। এবার সেই দলটিকেই মাটিতে নামাল ওসাসুনা। বার্সাকে তারা হারিয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এমন হারের পর নিজেকেই দায়ী করেছেন বার্সা কোচ। ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের

৮৯ মিনিটে এক গোল শোধ ‍দিয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’ দলে পরিবর্তন আনার ব্যাপারে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ

বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়