প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫
     ১০:২৪ অপরাহ্ণ

প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ১০:২৪ 107 ভিউ
প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা জানিয়েছে আবহাওয়া অবজারভেশন টিম। আগামী ১০/১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বেশকিছু স্থানে রাতে প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর রাজশাহী এবং সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানের তাপমাত্রার ১০°/১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও

চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা নামতে পারে ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে। যদিও এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০°সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলের দুএক জায়গায় খুবই অল্প সময়ের জন্য ১০° সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিলেও নিতে পারে। এটা নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির ওপরে। কিন্তু কিছুদিন পরেই দেশে সক্রিয় হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। শিগগিরই এই ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা