ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি
জুলাই আন্দোলনে আগুনে পুড়ে যাওয়া পুলিশের গাড়ির ঘাটতি পূরণে ২০০ পিকআপ কেনা হচ্ছে। এ প্রস্তাবসহ চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির পৃথক সভায় সার, এলএনজি আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে দুই হাজার ২৪৪ কোটি টাকা। এছাড়া ওই বৈঠকে বিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত মামলা আদালতের বাইরে মেডিয়েশনে ২ কোটি ডলারে সমঝোতা হয়। এজন্য ওই পরিমাণ মার্কিন ডলার সংস্থানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন
পিকআপ কেনা হচ্ছে। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন টাঙ্গাইল কটন মিলস লিমিটেডের ১.৩৬ একর জমি বিক্রয় এবং স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও তাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত মুদ্রণ প্রস্তাবও অনুমোদন পেয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। ২০২৪ সালের ১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনায় দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানায় এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের কারণে পুলিশের বিপুলসংখ্যক যানবাহন ভস্মীভূত হয়। ফলে দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পুলিশের জন্য পিকআপ কেনা হচ্ছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এসব গাড়ি কেনা হবে। প্রতিটি পিকআপের দাম ৮৬ লাখ টাকা। সে
হিসাবে ২০০টি পিকআপ কিনতে ব্যয় হবে ১৭২ কোটি টাকা। এছাড়া টাঙ্গাইল কটন মিলসের ১.৩৬ একর জমি বিক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মিলটি ১৯৬১ সালে ২৭.২৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় মিলের জমি বিক্রির প্রস্তাব করেছে বিটিএমসি। ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ওই বৈঠকে হরিপুরে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য প্রকল্পসংক্রান্ত মামলা আদালতের বাইরে মেডিয়েশনে ২ কোটি ডলারে সমঝোতা হয়। এজন্য ওই পরিমাণ ডলার সংস্থানের নীতিগত অনুমোদন দেওয়া
হয়েছে। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক: বাস্তবায়নাধীন মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হচ্ছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৮ দশমিক ৪৪৭৫ টাকা। এ বিদুৎকেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ে মোট ব্যয় হবে দুই লাখ ১৭ হাজার চার কোটি ৪০ লাখ টাকা। সার আমদানি : রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানি করা হবে। ব্যয় হবে ৪৫২ কোটি টাকা। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার। এছাড়া রাশিয়া থেকে ৩০ হাজার টন মিউরেট-অব-পটাশ সার আনা হবে। যার আন্তর্জাতিক বাজার মূল্য ৯৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি
টাকা। এলএনজি আমদানি : পৃথক তিনটি কোটেশনের মাধ্যমে মে, জুন ও জুলাইয়ের জন্য তিন কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।