পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আধাসামরিক চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত এবং ১৮ সেনা আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান শনিবার জানিয়েছেন, কোয়েটার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে কালাত জেলার পাহাড়ি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। যা ভোরে শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। আহত ১৮ সেনার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এক ইমেল বার্তায় তারা জানিয়েছে, তাদের সদস্যরা আধাসামরিক চেকপয়েন্টে এই হামলা চালিয়েছে। সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানে তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী

বোমা হামলা চালায়। যেখানে পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ২৭ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন সেনা সদস্য ছিলেন। তারা মূলত ছুটিতে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় দুজন চীনা প্রকৌশলী নিহত হন। বিএলএ এবং অন্যান্য গোষ্ঠী কয়েক দশক ধরে বেলুচিস্তান প্রদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদে বৃহত্তর অংশীদারিত্বের দাবিতে লড়াই করছে। এই অঞ্চলটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর অংশ হিসেবে গড়ে ওঠা গওয়াদর বন্দরের জন্য গুরুত্বপূর্ণ। যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (BRI) ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি অংশ। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা