‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি’ – ইউ এস বাংলা নিউজ




‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাস নিয়েই ভারতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে থাকলেও ‘মোমেন্টাম’ ছিল বাংলাদেশের সঙ্গে। তাই দুই টেস্টই জয়ের আশাবাদ জানিয়ে ভারতের বিমানে চড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সে আশায় গুঁড়েবালি! সিরিজের দুই টেস্টই দারুণ দাপটে জিতে নিয়েছে স্বাগতিক ভারত। কানপুর টেস্টের দুই দিন বৃষ্টির পেটে যাওয়ার পরও স্রেফ আড়াই দিনে বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে তারা। ভারতে সিরিজ হারের জন্য প্রথমত ব্যাটারদের দায়ী করেছেন শান্ত। ম্যাচ শেষে সম্প্রচারকদের দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন -

আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুমিনুল হকের সেঞ্চুরির প্রশংসা করতে ভোলেননি শান্ত, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন। ভারত সিরিজের পর আত্মসমালোচনার জন্য দিন পনেরো সময় পাচ্ছেন শান্তরা। এরপর ফের সাদা পোশাকে মাঠে নামতে হবে। দুই টেস্টের সিরিজ খেলতে যে ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু, মোট মৃত্যু ৯৫৫ মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা বেড়ে ২৮৯, এখনো পর্যটকসহ নিখোঁজ অন্তত ৮২৬ টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস মক্কায় রেড অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের মধ্যরাতে বাইকে দুই তরুণের মাঝে এক তরুণী, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল