তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:১২ পূর্বাহ্ণ

তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১২ 72 ভিউ
শনিবার গাজা থেকে প্রথম পর্বের যুদ্ধবিরতির ষষ্ঠ ধাপে তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন আলেক্সান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। আজ (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে আল জাজিরা। তিন ইসরাইলি বেসামরিক বন্দির মুক্তির পর, ইসরায়েলের পক্ষ থেকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে শনিবার। হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। বাকি ৩৩৩ জন বন্দি মূলত ৭ অক্টোবরের হামলার পর গাজা থেকে আটক হয়েছিলেন। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তি অনুযায়ী, এখনো ১৭ জন

ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে ৯ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই চুক্তির আওতায় হামাস ১৬ ইসরায়েলি এবং ৫ থাই বন্দিকে মুক্তি দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরাইলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে বাধ্য, যার মধ্যে বহু হামাস যোদ্ধা রয়েছে, যারা বিভিন্ন সময় ইসরাইলে হামলার জন্য যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিল। তবে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ৭ অক্টোবরের হামলায় হামাস ২৫১ জনকে অপহরণ করেছিল, যাদের মধ্যে ৭৩ জন এখনো গাজায় আটক রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী,

এদের মধ্যে অন্তত ৩৫ জন মারা গেছে। এদিকে, হামাস জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি