তিনটি দেশের গোয়েন্দা সংস্থা আমার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে: জুলকারনাইন সায়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫
     ১১:০৬ অপরাহ্ণ

তিনটি দেশের গোয়েন্দা সংস্থা আমার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে: জুলকারনাইন সায়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ | ১১:০৬ 86 ভিউ
আল-জাজিরায় 'অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন' প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পর বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেসির সাথে যোগাযোগ করেছিল। সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল নথিটি। ওই নথির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ব্রাউনি’র সাথে বৈঠক করে এবং তার পরামর্শ গ্রহণ করে। এরপর, ব্রাউনি এবং তার আইনজীবী শেখ হাসিনার সরকারের বিভিন্ন পরামর্শ দেন। এ প্রসঙ্গে সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে লিখেছেন, "ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে জেনারেল আজিজের সম্পর্ক ছিল।

তাদের পরামর্শে কয়েকশ' সামরিক কর্মকর্তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সশস্ত্র বাহিনীতে ভারতীয় সিডিএস প্রথা চালু করার পরিকল্পনা ছিল।" তিনি জানান, অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন প্রচারের পর এসব পরিকল্পনা ভেস্তে যায়। সায়ের জানান, প্রতিবেদন প্রকাশের পর তিনটি দেশের গোয়েন্দা সংস্থা তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ভারতের হাইকমিশনও তার সঙ্গে যোগাযোগ করে। নিরাপত্তাহীনতা ও চাপের কারণে, আল-জাজিরা সায়ের এবং তার পরিবারকে যুক্তরাজ্যে স্থানান্তরিত করে। "আমাদের পুরনো জীবন ছেড়ে নতুন জীবন শুরু করতে হয়েছিল," বলেন সায়ের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন