ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিমি যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

ঢাকা-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিমি যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
টানা বৃষ্টি, সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। এদিকে মহাসড়কে যানজট থাকায় ভূঞাপুরের যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছেন ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহণগুলো। জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর বাস ও ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল।

তবে পরপর আরও দুই থেকে তিনটি দুর্ঘটনা ও টানা ভারি বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যায়। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মাঝে মধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। কাওরান বাজার থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের চালক আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টায় কাওরান বাজার থেকে তিনি রওনা হয়েছেন। একদিকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, আরেকদিকে মুষলধারে বৃষ্টির কারণে মহাসড়কে যানজট লেগে যায়। শুক্রবার বেলা ১১টায় তিনি যানজট ঠেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এসে পৌঁছেছেন। গাজীপুর থেকে ছেরে

আসা বাসের যাত্রী তোফায়েল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ২টায় তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহর বাইপাসে যানজটে আটকা পড়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন নান্নু খান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়। মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ, বিভিন্ন ছোট বড় দুর্ঘটনা, যানবাহন বিকল এবং ভারি বর্ষণ হওয়ায় দুর্ঘটনার পর বাস ও ট্রাক অপসারণ করতে কিছুটা সময় লেগে যায়। এ কারণে এ যানজটের সৃষ্টি হয়। তিনি বলেন, শুক্রবার ভোর থেকে সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। এরমধ্যে এ সড়কে দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ও

টানা ভারি বৃষ্টির ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছি। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …