জুলাই হত্যাকাণ্ড নিয়ে আইসিসিতে মামলার প্রক্রিয়া জানতে চান ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জুলাই হত্যাকাণ্ড নিয়ে আইসিসিতে মামলার প্রক্রিয়া জানতে চান ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে তাদের বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা নির্বাসনের ব্যাপারে তদন্তকার্যে উন্নতির জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন করিম খান। ২০১৯ সালে আইসিসি এই ইস্যুতে তদন্ত শুরু করেছিল। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে প্রফেসর ইউনূসের তিন দফা প্রস্তাবেরও ভূয়সী প্রশংসা করেছেন করিম খান। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এক সভায় রোহিঙ্গা সংকট নিয়ে সে প্রস্তাবনা উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। তিন দফা প্রস্তাবে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বিশ্লেষণ এবং সংকট থেকে উত্তরণের উপায় বের করতে জরুরিভিত্তিতে জাতিসংঘ প্রধানকে একটি সভা

আয়োজন করতে হবে। মানবিক সংকট নিরসনে যৌথভাবে কাজের গতি বাড়াতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। প্রফেসর ইউনূসের এই তিন প্রস্তাব নিয়ে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান বলেছেন, ‘এই তিনটি প্রস্তাব যথার্থ।’ বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি গত জুলাই-আগস্টে বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনায় আইসিসিতে মামলা করা নিয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনূস ও করিম খান। এ সময় আইসিসি চিফ প্রসিকিউটরের কাছে মামলার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। গত জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি চলাকালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দমনপীড়নে বহু মানুষ প্রাণ হারান। সরকারি হিসাবে সে আন্দোলনে

প্রায় ৭০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২০ হাজারেরও অধিক। প্রসঙ্গত, প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে এই বছরের শেষদিকে বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে