জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায়, এখন বাকযুদ্ধ শুরু করেছেন। দিচ্ছেন হুঙ্কার। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ওই ভাষণে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরইয়া সামরিক সদরদপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আত্মরক্ষা ধোয়া তুলেই এক বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু

করে মধ্যপ্রাচ্যের এই বিষফোড়া। ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন নেতানিয়াহু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা