জব্দ হচ্ছে দীপু মনির ১৬ ব্যাংক হিসাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২২ পূর্বাহ্ণ

জব্দ হচ্ছে দীপু মনির ১৬ ব্যাংক হিসাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২২ 88 ভিউ
জ্ঞাত আয় বহির্ভূত পাঁচ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব জব্দের অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন। আবেদনপত্রে এই দুদক কর্মকর্তা বলেন, দীপু মনির নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক। দীপু মনির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত পাঁচ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। 'দীপু মনি তার অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, বন্ধক বা নিষ্পত্তির চেষ্টা

করছেন। সুতরাং এটি বন্ধে আদেশ প্রয়োজন,' দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুই সপ্তাহ পর গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি