ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৩৭ পূর্বাহ্ণ

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৩৭ 135 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে রেজাউল করিম (২৮) নামের এক যুবক। পেশায় তিনি একজন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর কামারপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। নিহত রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের বাসিন্দা এবং মো. জুরুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণে যাচ্ছিলেন। সহযাত্রী আহত ইমাম হোসেন, রিফাত মিয়া ও আব্দুল মান্নান জানান, কুমিল্লা স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে তারা যাত্রা শুরু করেন। আখাউড়া রেলস্টেশন অতিক্রম করার

পর ৮-১০ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীরা রেজাউল করিমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন, টাকা-পয়সা ও কাপড়-চোপড় ছিনিয়ে নেয়। নিহতের চাচাতো ভাই এম. মামুন অভিযোগ করেন, দুর্ঘটনার অনেক পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তার দাবি, দ্রুত চিকিৎসা পেলে হয়তো রেজাউলের প্রাণ বাঁচানো সম্ভব ছিল। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠা আইনত নিষিদ্ধ। ছিনতাইকারীরা ফেলে দিয়েছে নাকি অসাবধানতাবশত পড়ে গেছে তা তদন্তে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা