চবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ September, ২০২৪

চবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ September, ২০২৪ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার কেএম নুর আহমদকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যে অফিস আদেশে তাকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয় তাতে স্বাক্ষর করেন নুর আহমদ নিজেই। অফিস আদেশে বলা হয়, কেএম নুর আহমদকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে ৩০ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে অব্যাহতি দিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে উক্ত পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হলো। যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনি বোর্ডের মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,

মঙ্গলবার সকালে রেজিস্ট্রার পদে যোগদান করব। রেজিস্ট্রার অফিসে যে অনিয়মের কথা শুনি, সেগুলো নিরসনের জন্য সর্বাত্মক চেষ্টা করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন