কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৩ জন দগ্ধ হয়েছেন; যাদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর আলজাজিরার। এ ঘটনায় বেশ কয়েকজনকে অত্যন্ত গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছর। পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো স্থানীয় গণমাধ্যমকে বলেন, নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্কুলটিতে তদন্তকারীদের একটি দল কাজ করছে। কেনিয়ার রেড ক্রস বলেছে,

তারা শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মনোসামাজিক সহায়তা পরিষেবা প্রদান করছে এবং স্কুলে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে৷ কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় ১০ শিক্ষার্থী মারা যান। এ ছাড়া ২০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সবচেয়ে মারাত্মক স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় নাইরোবির দক্ষিণ-পূর্বাঞ্চল মাচাকোস কাউন্টিতে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত