পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থান নেন। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার রাজুতে অবস্থানের ঘোষণা দেন তারা। শুক্রবার বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থানকালে আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার' ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের অভিযোগ ৪৪তম, ৪৫তম ও ৪৬তম

বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা বিসিএস পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর প্রকাশের দাবিও জানান। আন্দোলনের অন্যতম সংগঠক বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন বলেন, দীর্ঘদিন ধরেই পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। আজকের কর্মসূচির মধ্য দিয়ে সেই দাবি আরও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। পুলিশের হামলার অভিযোগ তুলে আন্দোলনকারীরা পরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা দাবি করেন, শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করে, ফলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। তারা সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ঘোষণা দেন, পিএসসি সংস্কার আন্দোলনের ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজু ভাস্কর্যে দিনরাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম