কেজরিওয়ালের বাড়িতে ভারতের এসিবির হানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৪৬ অপরাহ্ণ

কেজরিওয়ালের বাড়িতে ভারতের এসিবির হানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৬ 131 ভিউ
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আগামীকাল। আর আজ উথালপাথাল ভারতের এই রাজধানীর রাজনীতি। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ‘অপারেশন লোটাসে’র অভিযোগ করেছে আম আদমি পার্টি (আপ)। দিল্লিতে ভোট পর্ব মেটার পরই আপের দুই শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি আপ প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে। অতীতে যেভাবে কর্নাটক, গোয়া, মণিপুরের মতো রাজ্যে অপারেশন লোটাস চালিয়েছে পদ্ম শিবির, দিল্লিতেও সেই একই চেষ্টা করা হচ্ছে। আপের অভিযোগ, এক এক জন প্রার্থীকেই দল বদলানোর জন্য ১৫ কোটি টাকা করে ‘অফার’ দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে লোভনীয় মন্ত্রিত্বের অফারও। অন্তত ১৬ জন প্রার্থী এ প্রস্তাব পেয়েছেন। আপ এ অভিযোগ করার পর পালটা

সক্রিয় হয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এভাবে অহেতুক বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তল সোজা গিয়ে উপরাজ্যপালের কাছে নালিশ ঠুকে দেন। তিনি দাবি করেন, আপের অভিযোগ ভিত্তিহীন। ভোটারদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ওই বিজেপি নেতার বক্তব্য, সঠিক তদন্ত হলেই বোঝা যাবে এ অভিযোগ ভিত্তিহীন। বিজেপির অভিযোগ পাওয়ামাত্রই তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। উপরাজ্যপালের তদন্তের নির্দেশের পর উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। শুক্রবার বিকালের দিকে অ্যান্টি কোরাপশন ব্যুরোর কর্মকর্তারা চলে যান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। তদন্তের জন্য সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু এসিবি কর্মকর্তাদের বাড়িতে ঢুকতে দেননি কেজরিওয়াল। তার আইনজীবীর বক্তব্য,

বিজেপি অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এভাবে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার অধিকার এসিবির নেই। আপ নেতা সঞ্জয় সিংয়ের বক্তব্য, বিজেপি স্রেফ নাটক করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা