কার্টুনে বিদ্রোহ তুলে ধরতে চায় দৃক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

কার্টুনে বিদ্রোহ তুলে ধরতে চায় দৃক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এবার কার্টুন প্রদর্শনী করতে চলেছে দৃক গ্যালারি। রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে আগামী শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীটির উদ্বোধন হবে। প্রদর্শনীটি ২৩ আগস্ট পর্যন্ত চলবে। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইআরকি এবং দৃক কার্টুন প্রদর্শনীটির আয়োজন করছে। রাজনৈতিক ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটে চলেছে অহরহ। কিন্তু এ নিয়ে কার্টুন একেবারেই হাতে গোনা। যারা করে গেছেন, তাদেরও মাথায় রাখতে হয়েছে অনেক আশঙ্কা, ভীতি। কিন্তু সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। যতই ভয় চাপিয়ে দেওয়া হচ্ছে, তা জয় করে জনতা হয়ে উঠছে ততই দূর্দম। আর ভয়কে জয় করলে, মত প্রকাশে অসংকোচ হয়ে উঠলে

কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, এবার আমরা দেখেছি। প্রথম আর্টওয়ার্ক এসেছে কার্টুনিস্টদের কাছ থেকেই। প্রথিতযশারা তো এঁকেছেনই, প্রাণখুলে তাতে যোগ দিয়েছেন নবীনরা। কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়। কেউ নামে এঁকেছেন, কেউ বেনামে এঁকেছেন, অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে গেছে অন্তর্জালে। শুধু ডিজিটাল মাধ্যমেই নয়, শহরের দেয়ালে দেয়ালে তারুণ্যের ঝংকার তুলে ছড়িয়ে গেছে গ্রাফিতি। তার কিছু উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়, আর রয়ে গেছে পথ-চলতি মানুষের স্মৃতির মণিকোঠায়। এই অমূল্য সৃষ্টিকর্মগুলোকে একসঙ্গে করেই আমাদের এই প্রদর্শনী। সবগুলো তুলে আনা অবশ্যই এই পরিসরে সম্ভব নয়। তবে যতটুকু আছে, আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ছাত্র আন্দোলনের এই জ্বলজ্বলে সময়টাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া