বইমেলায় অবনমনের শিকার প্রকাশকদের দশ দফা দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

বইমেলায় অবনমনের শিকার প্রকাশকদের দশ দফা দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
এবারের একুশে বইমেলায় দীর্ঘদিন ধরে মেলায় অংশগ্রহণকারী ১৫টি প্রকাশনা সংস্থার প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি। পাশাপাশি তিনটি প্রকাশনীর প্যাভিলিয়নের আকার ছোট করেছে বইমেলা পরিচালনা কমিটি। এসব প্রকাশনীর প্রকাশকরা অবনমনের শিকার হয়েছে অভিযোগ করে সুবিচারের প্রত্যাশায় দশ দফা দাবি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে চিঠি দিয়েছেন। সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ ব্যানারে রবিবার এই চিঠি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সময় আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অনুপম প্রকাশনীর মিলন নাথ, অন্বেষা প্রকাশনীর শাহাদাত হোসেন, শ্যামল পালসহ অবনমনের স্বীকার হওয়া বেশ কয়েকজন প্রকাশক। এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড.

সরকার আমিন বলেন, আমরা প্রকাশকদের দশ দফা দাবির চিঠি পেয়েছি। মেলা পরিচালনা পর্ষদ কমিটিতে তাদের দাবিনামা পাঠানো হবে। মেলা পরিচালনা কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সময় প্রকাশনের ফরিদ আহমেদ বলেন, কোনো তথ্য-প্রমাণ এবং কারণ দর্শানো ছাড়াই আমাদের কিছু প্রকাশকের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। বিগত সরকারের দোসর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অথচ মেলার আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা হয়নি। আর যেসব প্রকাশক এমন অভিযোগ করেছেন তাদের অনেকেই মেলা পরিচালনা কমিটির সদস্য হিসেবে আমাদের প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল থেকে প্যাভিলিয়নের আকার ছোট করার মতো সিদ্ধান্ত দিচ্ছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে আমাদের

ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই বাস্তবতায় আমরা বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে দশ দফা দাবিযুক্ত চিঠি দিয়ে সুবিচার প্রত্যাশা করছি। বাংলা একাডেমির মহাপরিচালককে অবনমনের স্বীকার হওয়া প্রকাশকদের দেওয়া ওই চিঠিতে বলা হয়, এবারের মেলায় প্যাভিলিয়ন/স্টল বরাদ্দের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের অবস্থানকে পূর্ববর্তী বছরগুলোর চেয়ে অবনমন করা হয়েছে। এ বিষয়ে একাডেমি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। অবনমনের শিকার প্রকাশকদের কোনো রকম কারণ দর্শানোও হয়নি। সকল নীতিমালা অনুসরণ করে আবেদন করার পর যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্র্রহণ করতে হয়, তবে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিস দেওয়া প্রয়োজন, এ বিষয়ে তার বক্তব্য শোনাটা সঙ্গত। কিন্তু এক্ষেত্রে ওইসব

প্রতিষ্ঠানকে কোনো কিছুই অবহিত করা হয়নি। আমরা এর প্রতিবাদ জানিয়ে সুবিচার প্রত্যাশা করছি। বইমেলাকে ‘সকল অপরাজনীতি এবং বৈষম্যের ঊর্ধ্বে’ রাখার আহ্বান জানিয়ে দশ দফা দাবিনামায় বলা হয়, প্যাভিলিয়ন/স্টল অবনমনকৃত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ পূর্ববর্তী বছরগুলোর পর্যায়ে পুনর্বহাল করা। যদি কোনো প্রকাশকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, তারপর যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। অনিবন্ধিত সংগঠনগুলোর প্রতিনিধিদের বইমেলা পরিচালনা কমিটি থেকে বাদ দেওয়া। যেসব প্রকাশক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুসংখ্যক প্র্রকাশকের বিরুদ্ধে ‘বিগত সরকারের দোসর এবং সুবিধাভোগী’র অভিযোগ উত্থাপন করেছে, অভিযোগের পক্ষে প্রমাণ দাখিলে তাদের বাধ্য করা। অভিযোগ যাচাইয়ের জন্য নিরপেক্ষ একটি কমিটি গঠন। যেসব প্রতিষ্ঠানের স্থান বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা

নিরপেক্ষ কমিটির মাধ্যমে যাচাই করা। বইমেলা প্রাঙ্গণে ‘অন্যায়ভাবে অভিযুক্ত’ প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মাল ও জানের নিরাপত্তার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বইমেলার প্যাভিলিয়ন/স্টল ভাড়া দেওয়ার শেষ সময়ের অন্তত একদিন আগে বঞ্চিত প্রকাশকদের আগের বরাদ্দ বহাল করে নোটিস দেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়