কবে হবে মৃত্যু, জানাবে ‘ডেথ ক্যালকুলেটর’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

কবে হবে মৃত্যু, জানাবে ‘ডেথ ক্যালকুলেটর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
বিশ্ব এখন অনেক আধুনিক হয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তির নিয়ন্ত্রণে। চিকিৎসা থেকে শুরু করে গবেষণাগার, প্রেমপত্র, চাকরির সিভি- এমন কোনো কাজ নেই যা চোখের নিমিষে করতে পারছে না কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)। সব স্তরে এখন এআই প্রযুক্তির জয়জয়কার। শত শত, হাজার হাজার মানুষের কাজ একহাতে এক মুহূর্তেই করে দিতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে আগামী পৃথিবীতে বেকার সমস্যা একেবারে তুঙ্গে তুলে দিতে পারে। তবে কীভাবে এআই প্রযুক্তির উন্নতি করা যায়, তা নিয়ে গলদঘর্ম পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। আর এর মধ্যেই অবিশ্বাস্য এক আবিষ্কার করে বসেছেন তারা। আপনি কবে মারা যাবেন, তা ঠিকঠাক বলে দেবে এআই প্রযুক্তির এক যন্ত্র। যার নাম ‘মরণ ক্যালকুলেটর’।

এই বিস্ময়কর যন্ত্রটি এআই প্রযুক্তির নতুন এক সংযোজন। যার মাধ্যমে জীবদ্দশতাতেই মানুষ জানতে পারবেন, কবে তার মৃত্যু হতে চলেছে। ‘ল্যানসেট ডিজিটাল হেল্‌থ’ জার্নালে প্রকাশিত এক গবেষণার তথ্য বলছে, এআই পরিচালিত ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাম স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে অনুমান করতে পারে যে, সেই ব্যক্তি ভবিষ্যতে কোনো শারীরিক সমস্যায় ভুগবেন কি না! এমনকি ব্যক্তির মৃত্যু কবে হবে, সেই বিষয়েও তথ্য দিতে পারে এই যন্ত্র। অবশ্য গবেষকদের দাবি, মেডিক্যাল কেয়ারের জন্য ব্যবহারে এখনই এই যন্ত্র তৈরি নয়। এই যন্ত্রে গবেষকেরা ইসিজি রিস্ক এস্টিমেটর টুল ব্যবহার করেছেন। গবেষকরা আরও দাবি করছেন, দশজনের মধ্যে আটজন রোগীর ক্ষেত্রে এই টুল হার্ট ফেলিওরের ঝুঁকি আছে কি না কিংবা কোনো রোগে তিনি ভবিষ্যতে আক্রান্ত হবেন

কি না কিংবা তার মৃত্যু কবে হবে, তা সফলভাবে বলে দিতে পেরেছে। লন্ডনের দুইটি হাসপাতালে ট্রায়াল হিসেবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে আসছে বছরেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা