ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ
এসআই নিয়োগের ফল প্রকাশ, সুপারিশকৃতদের রোল নম্বর দেওয়া হলো
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ- ২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে। রোববার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হল।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ৫৯৯ প্রার্থীকে প্রাথমিকবভাবে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটা ৩০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটা ১ জনকে সুপারশি করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হবে। এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ
পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।





