এখনো উদ্ধার হয়নি পুলিশের ১৪৫৯ অস্ত্র ২৪৫০২৪ গোলা-বারুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

আরও খবর

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট

সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ

বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত

ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন

চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ

বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে

এখনো উদ্ধার হয়নি পুলিশের ১৪৫৯ অস্ত্র ২৪৫০২৪ গোলা-বারুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের আমলে পদস্থ পুলিশ কর্মকর্তাদের অনেকে জড়িয়ে পড়েছিলেন অপেশাদার কাজে। তখন পুলিশের প্রতি ছিল সাধারণ মানুষের চরম ক্ষোভ। তাই সরকার পতনের পর একের পর এক আক্রমণ আসে পুলিশের ওপর। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায়। এতে নিহত হন প্রায় অর্ধশত পুলিশ সদস্য। লুট করা হয় পুলিশের পাঁচ হাজার ৭৩টি অস্ত্র ও ছয় লাখ পাঁচ হাজার ১৭৭ রাউন্ড গুলি। ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠনের পর লুট হওয়া কিছু অস্ত্র ও গোলা-বারুদ ফেরত দেওয়া হয়। এই অস্ত্রকে উদ্ধার হিসেবে দেখায় পুলিশ। তবে অনেক অস্ত্র থেকে যায়

বাইরে। এ নিয়ে তৈরি হয় নানা আশঙ্কা। এ অবস্থায় লুণ্ঠিত অস্ত্র ও গোল-বারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি উল্লে­খযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলা-বারুদ। তাই এই অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিশেষ অভিযান। সব মিলিয়ে গত দুই মাসে চার হাজার ২৫৪টি অস্ত্র ও তিন লাখ ছয় হাজার ১৫৩ রাউন্ড গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি এক হাজার ৪৫৯ অস্ত্র ও দুই লাখ ৪৫ হাজার ২৪ রাউন্ড গোলা-বারুদ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের এক হাজার

২৯২টি চায়না রাইফের লুট হয়। এগুলোর মধ্যে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯৫১টি। এখনো ১৭১টি চায়না রাইফেল উদ্ধার হয়নি। লুট হওয়া ১০টি রাইফেলের মধ্যে ইতোমধ্যেই নয়টি উদ্ধার করা হয়েছে। লুট হওয়া ২৪৫টি চায়না এসএমজির মধ্যে উদ্ধার হয়েছে ২১৬টি। ২৯টি এসএমজি উদ্ধারে অভিযান চলমান। অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে লুট হয়েছিল ৩২টি এলএমজি। এর মধ্যে ২৭টি উদ্ধার হয়েছে। উদ্ধার হতে বাকি আছে পাঁচটি এলএমজি। সরকারবিরোধী অন্দোলন ঘিরে ৫৩৯টি চায়না পিস্তল লুট হয়। এগুলোর মধ্যে ৩০৮টি উদ্ধার হয়েছে। উদ্ধার হতে বাকি আছে ২৩১টি। সূত্র মতে, লুট হওয়া ৩৩টি নয় বাই ১৯ মিমি পিস্তলের মধ্যে সবক’টিই উদ্ধার করা হয়েছে। ১১ বোরের দুই হাজার ৬৮টি শটগান লুণ্ঠিত

হয়। এর মধ্যে উদ্ধার করা হয়েছে এক হাজার ৬৪৩টি। উদ্ধার হতে বাকি আছে ৪২৫টি। লুট হওয়া ৫৮৫টি গ্যাস গানের মধ্যে উদ্ধার হয়েছে ৪৪৫টি। এছাড়া ১৫টি গ্যাস লঞ্চার লুট হয়েছিল। এর মধ্যে উদ্ধার হয়েছে আটটি। আর লুট হওয়া তিনটি সিগন্যাল পিস্তলের মধ্যে দুটি এখনো উদ্ধার হয়নি। সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থান কেন্দ্র করে বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস শেল লুট হয়েছিল তিন লাখ এক হাজার ৯৩৯ রাউন্ড। ইতোমধ্যে এক লাখ নয় হাজার ৩৬২ রাউন্ড টিয়ারগ্যাস শেল উদ্ধার করা হয়েছে। লুট হওয়া এক হাজার ৪৭৫ রাউন্ড টিয়ার গ্যাস গ্রেনেডের মধ্যে উদ্ধার হয়েছে এক হাজার ১৮২ রাউন্ড। সাউন্ড গ্রেনেড লুট হয়েছিল চার হাজার ৭৩৩ রাউন্ড। এগুলো মধ্যে

এক হাজার ৫১৯ রাউন্ড এখনো উদ্ধার হয়নি। ২৯০ রাউন্ড কালার স্মোক গ্রেনেডের মধ্যে উদ্ধার হয়েছে ৪৪১ রাউন্ড। লুট হওয়া ৫৫ রাউন্ড মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেডের মধ্যে সবই উদ্ধার হয়েছে। এছাড়া ফ্ল্যাশ ব্যাং লুট হয়েছিল ৯০০ রাউন্ড। এর মধ্যে উদ্ধার হয়েছে ২২৬ রাউন্ড। লুট হওয়া ১৭৮ রাউন্ড হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬২ রাউন্ড। ১১৬ রাউন্ড হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে এখনো উদ্ধার হতে বাকি আছে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন, লুট হওয়া অস্ত্র ও গোলা-বারুদের মধ্যে বেশির ভাগই উদ্ধার হয়েছে। যেসব অস্ত্র, গোলা-বারুদ এখনো উদ্ধার হয়নি সেগুলোর সন্ধানে আমাদের অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব