এক সপ্তাহে ৯ শতাংশ বেড়েছে তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

এক সপ্তাহে ৯ শতাংশ বেড়েছে তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
মধ্যপ্রাচ্যে উত্তেজেনার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। এ উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে ৯ শতাংশ বেড়েছে। শনিবার (০৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়ের দাম গদ এক সপ্তাহে বেড়েছে। এর মধ্যে শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম আট শতাংশ বেড়েছে। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক এক শতাংশ। এটি চলতি বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দামে এক সপ্তাহে প্রথম এত বেশি উল্লম্ফন। বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। তবে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার

মধ্যে ইরানের তেলখনিতে হামলার হুমকির ফলে বিশ্ববাজারে তেলের দামে এ প্রভাব দেখা দিয়েছে। ব্রিটেনের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায় তাহলে তেলের আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়বে। তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে পাঁচ ডলার বাড়বে। বৃহস্পতিবার ওপেক প্লাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ইরানের তেল অবকাঠামোতে হামলা করলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল আসা বন্ধ হয়ে যাবে। ফলে সাময়িকভাবে এ ঘাটতি পূরণ করতে পারলেও ওপেক সদস্য রাষ্ট্রগুলো তা দীর্ঘমেয়াদে পূরণ করতে পারবে না। আন্তর্জাতিক বাজারে ইরান প্রতিদিন ৩২ লাখ ব্যারেল তেল পাঠায়। তা মোট বাজারের শতকরা হিসেবে প্রায় তিন শতাংশ। শতকরা হিসাবে এ

পরিমাণ খুব বেশি না হলেও বর্তমানে বিশ্ববাজার স্থিতিশীল রাখতে ইরানের এ তেলের যোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গেছে, গত প্রায় দেড় বছর ধরে বিশ্ববাজারে মন্দা চলছে। এ মন্দাভাব দূর করতে ২০২৩ সাল এবং ২০২৪ সালে তিন দফায় জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাস করেছে জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ