ইসরাইলি বন্দর নগরীতে হিজবুল্লাহর শতাধিক রকেট নিক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

ইসরাইলি বন্দর নগরীতে হিজবুল্লাহর শতাধিক রকেট নিক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের বন্দর নগরী হাইফার ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গল ও বুধবার সকালের এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরাইলি মিডিয়া। বুধবার ইসরাইলের স্থানীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফাতে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মতে, এদিন লেবাননের দিক থেকে হাইফার দিকে আরও ২০টি রকেট ছোঁড়া হয়। যার ফলে প্রায় আধ ঘণ্টার মধ্যে মোট রকেটের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। টাইমস অফ ইসরাইল সূত্রে জানা যায়, এর মধ্যে কিছু রকেট ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। তবে বেশ কিছু রকেট হাইফা বন্দরে সরাসরি আঘাত

হেনেছে। এ হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এদিকে বুধবার সকালে দক্ষিণ হাইফায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হাইফার দক্ষিণে অবস্থিত আল-কারমেল অঞ্চলে এই বিস্ফোরণগুলো ঘটে বলে ইসরাইলি মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হাইফা থেকে ক্যাসারিয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র পশ্চিম গালিলি অঞ্চলে আঘাত হেনেছে। এই বিস্ফোরণ এবং হামলার পরিপ্রেক্ষিতে অঞ্চলজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং হাইফার আশেপাশের এলাকাগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা