ইলিশ পাঠানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

ইলিশ পাঠানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলেছে পদ্মার রুপালি ইলিশ। কারণ, দীর্ঘদিন ‘না, না’ বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবারের দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা। ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম, পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দেয়। কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম হয়তো

এ বছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না। তিনি বলেন, শনিবার অবশেষে সুখবর পেলাম, বাংলাদেশ সরকার তিন হাজার মেট্রিক টন ইলিশ দেবে। বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে। সব ঠিকঠাক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে। কতদিন ধরে ইলিশ আসবে সে প্রসঙ্গে আনোয়ার মাকসুদ বলেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। ২২ অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকে। কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি। । বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম হাজার রুপির মধ্যে আনতে পারিনি। আশা করি, পূজার সময় এক

কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ রুপি থাকবে। পূজার মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আসায় এপার বাংলার মানুষ যারপরনাই খুশি। এই বিষয়ে হাওড়া ফিস মার্কেটের একজন কর্মচারী শেখ মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। কলকাতার বাজারে এমনিতেই ইলিশ কম, তার ওপর দাম থাকে বেশি। বাংলাদেশের ইলিশ আসলে দামটা একটু কমবে। স্বভাবতই এপার বাংলার মানুষ পদ্মার ইলিশ আসার খবরে খুশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু